দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

“কলিজা টানি ছিঁড়ি ফেলবো-একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি-এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেবো তোমাক, চেনো বিএনপিকে। তোমার নামে আমি মামলা দেবো। আমি থানা যায়া ওখানে লিখবো, উয়াক অ্যারেস্ট করি দিয়ো তারপরে আমি আসবো।”
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপি নেতার এমন হুঙ্কারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই নেতা রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান।
৫২ সেকেন্ডের ভিডিটি বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক ও রাজারহাট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রুবেল মিয়া জানান, গত ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে চান্দামারী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের কমিটির সভাপতি পদের জন্য নাম চাওয়া হয়।
এসময় রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুশো চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়ার ছোট ভাই শাহ আলম মাস্টার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলীর স্ত্রী রহিমা বেগম এই তিনের নাম প্রস্তাব করেন।
রুবেল বলেন, সভাপতির জন্য ওই তালিকার বিপরীতে আমিও রাজারহাট উপজেলা জামায়েতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলীর নাম প্রস্তাব করলে সেখানে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে রাজারহাট বাজারে থানামোড়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমার পথরোধ করে পাশের একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে আমাকে চড়, থাপ্পড় মারে। লাঞ্চিত ও গালিগালাজ করে। বিষয়টি আমি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছি।
নিরাপত্তাজনিত কারণে থানায় অভিযোগ করিনি।
ভিডিও প্রসঙ্গে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, রুবেল মিয়া শিবির করে। সে বিএনপিকে নিয়ে মিথ্যা কথা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। এই বিষয়ে তাকে বলা হলে সে ভুল স্বীকার করে ক্ষমা চায়। তাকে নিয়ে ছাত্রদল ও যুবদলের ছেলেরা চা-নাস্তা করে। সুন্দরভাবে তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সে ওই ঘটনার পুরো ভিডিও না দিয়ে শুধুমাত্র আমার কথার অংশটুকু অন্য একজনের ফেসবুক থেকে ছড়িয়ে দিয়েছে।
এফএইচ/