দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌরশহরের নারিকলেবাড়ি সন্যাসীরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম বাড়ির পাশে আট শতক জমিতে পাট চাষ করছেন। সম্প্রতি ওই ক্ষেতে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পাট গাছ ভেঙে ফেলছে। শিয়ালের হাত থেকে পাট গাছ রক্ষা করতে ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। বুধবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটক্ষেত দেখতে গেলে ভুলবশত আব্দুল হাকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমিতেই পড়ে থাকেন। পরে সকাল ৯টার দিকে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএ