• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

২০ বছর ধরে শেখ হাসিনার নামে কুরবানি দিচ্ছেন রমজান

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৩, ১৭:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

২০ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরবানি দিয়ে আসছেন রমজান আলী (৬০)। এবারও কুরবানির জন্য ভাগে একটি গরু কিনেছেন তিনি। এর আগে ১১ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কুরবানি করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রমজান আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে। এলাকার মানুষ তাকে ‘জয় বাংলা’ বলে ডাকেন। তিনি সাইকেল মেরামতের কাজ করেন।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচণ্ড ভক্ত রমজান আলী। তাই ছোটবেলা থেকে আওয়ামী লীগের সব মিছিল-মিটিংয়ে অংশ নেন তিনি। শুধু তাই নয় দলের জন্য তার ভালোবাসা দেখে খুশি হয়ে শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন তার নামে ‘জয় বাংলা’ নামে একটি চত্বর বানিয়ে দিয়েছেন।

এ বিষয়ে রমজান আলী বলেন, অনেকে আমাকে পাগল বলেন। বঙ্গবন্ধুর জন্য পাগল বললেও আমার ভালো লাগে। এজন্যই আমার নাম রমজান আলী হলেও সবাই ‘জয় বাংলা’ নামেই চেনে। এতে আমি গর্ববোধ করি। বঙ্গবন্ধুকে ভালোবেসে ১১টি কুরবানি দিয়েছি। পরে জানতে পারলাম মৃত মানুষের নামে কুরবানি করা যায় না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ২০ বছর ধরে কুরবানি দিয়ে আসছি। এবারও দেবো।

তিনি বলেন, এবার এক লাখ পাঁচ হাজার টাকায় দিয়ে একটি গরু কিনেছি। সাত নামে গরুটি কুরবানি হবে। আমার অংশটি শেখ হাসিনার নামে কুরবানি হবে।

রমজান আলী বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এ জন্য ২০১৪ সালে আমার দোকান ভাঙচুর করা হয়। ১৯৯১ সালে আমি বিএনপি-জামায়াতের অত্যাচারে রাজশাহীতে ১০ বছর কাটিয়েছি।

তোফায়েল আহম্মেদ নামের এক স্কুলশিক্ষক বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছি রমজানের বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। দিন-রাত দলের জন্য কাজ করেন। আগে তিনি বঙ্গবন্ধুর নামে কুরবানি দিতেন। এখন শেখ হাসিনার নামে কুরবানি দিচ্ছেন। এমন মানুষ এলাকায় আর নেই।

শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম বলেন, রমজান আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দলকে খুব ভালোবাসেন তিনি। তিনি প্রতি বছর শেখ হাসিনার নামে কুরবানি দিয়ে থাকেন। তার কোনো লোভ নেই। দলের কাছে কোনো কিছু প্রত্যাশা করেন না তিনি।

শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন বলেন, রমজান আলী বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে কুরবানি দেন। পৌরসভার পাশে রমজান গড়ে তুলেছিলেন ‘জয় বাংলা’ সংগ্রাম পরিষদ। তাই সেখানে ‘জয় বাংলা’ চত্বর করে দেওয়া হয়েছে।

  • কুরবানি
  • দোকান
  • ভাঙচুর
  • কর্মী
  • শেখ হাসিনা
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।