দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার (ওসি) মো. কামরুল ইসলাম।
তিনি বলেন, গতকাল রাত ৯টার দিকে জেলা শহর মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক হিসেবে কর্মরত।
জানা যায়, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হমালার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। লক্ষ্মীপুরের আদালতে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ছাত্র-হত্যার মামলার রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে ছাত্র-জনতার হামলার ঘটনা ঘটে। নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার মামলারও আসামি ছিলেন শান্ত। আওয়ামী রাজনীতিতে জড়িত থাকায় চাকরিতে সরকারি নিয়ম নীতির কোনো তোয়াক্কা করতেন না তিনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তথ্যের ভিত্তিকে তাকে আটক করে থানায় আনা হয়। রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ অন্যান্য ধারায় তিনটি মামলা রয়েছে।
আরএ