দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের অভিযুক্তদের বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সলঙ্গা থানা আমলী আদালত সূত্রে জানা যায়, ধর্ষণ মামলায় বিকেলে বাবা-ছেলেকে আদালতে হাজির করে পুলিশ। পরে ওই আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে মামলার বরাত দিয়ে বুধবার সকালে দেশ টিভিকে বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে চড়িয়া কান্দিপাড়া গ্রামের জমসের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। গ্রেপ্তারকৃত জমসের ও তার ছেলে মুক্তা ফকির নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি যেন গোপন থাকে এজন্য কিশোরীকে ভয়ভীতি দেখানো হতো। যে কারণে এতদিন ধর্ষণের ঘটনা গোপন ছিল। ভয়ে ওই কিশোরীও কাউকে কিছু বলেনি। সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে।
ওসি আরও বলেন, পরে কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে জমসের ফকির ও তার ছেলে মুক্তা ফকিরের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরএ