দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সামনে একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মেরাজ জুয়েলার্স নামে ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে। পরে রাতে দোকানটির মালিক সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিক মোহাম্মদ মেরাজ বলেন, দোকান থেকে গহনা ও স্টোরের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, রোববার দুপুর ১২টা থেকে ১টার দিকে এ লুটের ঘটনা ঘটে। আরমান হোসেন বাদশার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়। এ ঘটনায় তিনি রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ