দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধরের পর ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এ হামলা ও অপহরণের ঘটনা ঘটে। অপহরণের দুই ঘণ্টা পরই তাকে উদ্ধার এবং মূল অভিযুক্ত সঞ্চয়কে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ওই পরীক্ষার্থী। এরপর হঠাৎ করেই মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে ফিল্মি স্টাইলে তাদের বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় তারা।
এ সময় বাধা দিতে গেলে ওই স্কুলছাত্রীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনেহেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্জয়কে (২০) গ্রেপ্তার ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার মিম। মিম বাসায় ফেরার পর পরেই মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোড়া নিয়ে মেয়েটির বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।এসময় বাঁধা দিতে গেলে বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনেহেচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ঔই শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মেসকাত হোসেন সঞ্জয়কে (২০) গ্রেফতার ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা ফেরদৌসি লাকি ও দাদী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যাক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। আজ বাড়িতে হামলা,লুটপাট ও আমাদের মারধোর করে মিম কে তুলে নিয়ে যায়।এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তারা।
কে