দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্থানীয় প্রকৌশল বিভাগ (এলজিইডি) কার্যালয়ে প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসময় তারা ওই অফিস থেকে বর্তমান ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাচাই করেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালায় দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের একটি দল। অভিযানে দুদক কর্মকর্তারা জানিয়েছে নথিপত্রের তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে দুদকের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালানো হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে দুদক। বিশেষ করে চলাচল ও গত চার বছরের চলা প্রকল্পে। এসব প্রকল্পের নথিপত্র তদন্তের শেষে অনিয়মের সত্যতা প্রমাণিত হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুদক দলের অভিযানের বিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার জানান, চলমান ও গত ৫ বছরের যেসব উন্নয়ন কাজ হয়েছে সেসবের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। দুদক দল প্রকল্পগুলো পরিদর্শন করবে বলেও জানিয়েছে।
আরএ