দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে পরকীয়ার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও রানাদিয়া জামে মসজিদের ইমাম ওমর ফারুক (৩৫) মারধরের শিকার হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমামকে মারধর করেছেন এক গৃহবধূর স্বামী, যার সঙ্গে ওমর ফারুকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, ওমর ফারুক গত পাঁচ বছর ধরে গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া জামে মসজিদের ইমামতির পাশাপাশি স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় শিক্ষকতা করছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক ধরে এক গৃহবধূর সঙ্গে তার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আগে থেকেই তাকে সতর্ক করেছিল। শনিবার রাতে মুঠোফোনে কথা বলার সময় স্ত্রীকে ধরে ফেলেন গৃহবধূর স্বামী। এরপর উত্তেজিত হয়ে স্ত্রীকে মারধর করেন এবং মাদরাসায় গিয়ে ইমামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
স্থানীয় এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমে বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও পরে আবারও তারা যোগাযোগ শুরু করেন। শনিবার রাতে ঘটনা ধরা পড়ার পর গ্রামবাসীর উপস্থিতিতে বিষয়টি আপাতত মীমাংসা করা হয় এবং ওমর ফারুককে ইমাম পদ থেকে সরিয়ে দেওয়ার মৌখিক সিদ্ধান্ত জানানো হয়।
অভিযোগের বিষয়ে ওমর ফারুক বলেন, আমার কোনো শারীরিক সম্পর্ক ছিল না। মাঝে মাঝে হাসি ঠাট্টার ছলে ফোনে কথা বলেছি, এটা আমার ভুল হয়েছে। আমি অনুতপ্ত।
স্থানীয় মেম্বার মো. আলাল হোসেন জানান, তিনি ঘটনাটি আংশিকভাবে শুনেছেন এবং পরে ইমামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়ে দেন যে আর দায়িত্ব পালন করবেন না এবং এলাকা ছেড়ে যাচ্ছেন।
এ বিষয়ে জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম বলেন, ওমর ফারুক গড়পাড়া ইউনিয়নের সাবেক সভাপতি। ঘটনাটি আমি জানি না, বিস্তারিত জেনে তবেই মন্তব্য করা সম্ভব।
এফএইচ/