• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • মৌলভীবাজার
  • রাজনগর

প্রেমের বিয়ে, বছর না ঘুরতেই প্রাণ গেলো সুমাইয়ার

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৩, ১৫:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মোবাইলফোনে প্রেম তার পরে বিয়ে। এর এক বছরের মধ্যেই প্রাণ গেলো সুমাইয়ার (১৮)। হাসপাতালে বেওয়ারিশ হিসেবে পড়ে থাকা তার মরদেহ মঙ্গলবার (২৭ জুন) গ্রহণ করেছেন স্বজনরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সুমাইয়া আক্তার মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনী মহল গ্রামের সেলিম আহমদের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইলফোনের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের এমানি মিয়ার ছেলে ইমরান মিয়ার (২৫) সঙ্গে পরিচয় হয় সুমাইয়ার। সেই পরিচয় থেকেই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সবকিছু উপেক্ষা করে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন সুমাইয়া। ২০২২ সালের আগস্ট মাসে বিয়ে করেছিলেন ইমরান মিয়াকে। পরিবারের অমতে পালিয়ে বিয়ে করায় এরপর পর সুমাইয়ার সঙ্গে আর যোগাযোগ রাখেননি স্বজনরা।

সুমাইয়ার মামা কামরান আলী বলেন, সুমাইয়া পালিয়ে বিয়ে করেছিল ইমরান মিয়াকে। তাদের বিয়ের পর আর আমরা যোগাযোগ রাখিনি। রোববার বিকেলে সুমাইয়ার স্বামী ইমরান মিয়ার চাচা আমাদের ফোন দিয়ে বলেন, তোমাদের মেয়েকে দেখতে হলে ওসমানী মেডিকেলে আসো, সে অসুস্থ। কেন, কীভাবে অসুস্থ জানতে চাইলে তিনি আমাদের হুমকি-ধামকি দেন। তখন আমরা বনগাঁও গ্রামের আশপাশের লোকদের কাছে খবর নিয়ে জানতে পারি সুমাইয়ার স্বামী তাকে বেশ নির্যাতন করেছে।

তিনি বলেন, এরপর ওইদিনই আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার কোনো সন্ধান পাচ্ছিলাম না। এক আত্মীয়র মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি সুমাইয়ার মরদেহ হাসপাতালের হিমাগারে বেওয়ারিশ হিসেবে রাখা আছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সুমাইয়ার মা লুৎফা বেগমকে মরদেহ দেখতে দেয়। পরে তিনি সুমাইয়ার মরদেহ শনাক্ত করেন। মরদেহ গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট কোতোয়ালী থানায় যোগাযোগের পরামর্শ দেয়। তারা কমলগঞ্জ থানায় যোগাযোগ করে দুইদিন পর আমরা মরদেহ গ্রহণ করেছি।

কামরান আলী আরও বলেন, পালিয়ে বিয়ে করায় আমরা যোগাযোগ করিনি। কিন্তু যাকে ভালোবেসে বিয়ে করেছিল তার হাতেই নিহত হলো মেয়েটি। যখন মেয়েটির মৃত্যুর খবর জানতে পেরেছি আর ঘরে থাকা সম্ভব হয়নি, তাই হাসপাতালে ছুটে এলাম। মঙ্গলবার বিকেলে মরদেহ গ্রহণ করে ওসমানীতেই ময়নাতদন্ত করা হয়েছে। এখন কমলগঞ্জ থানাকে দেখিয়ে মরদেহ দাফন করবো।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, সিলেট কোতোয়ালী থানায় মাধ্যমে ওই মেয়ের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পারি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • বিয়ে
  • মৃত্যু
  • মৌলভীবাজার
  • রাজনগর
  • ভালোবাসা
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
কর্মীদের মারামারিকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস
কর্মীদের মারামারিকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।