দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত শনিবার মুন্সীগঞ্জের আড়িয়াল বিলের ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে উপজেলা বিএনপি আহ্বায়ক শেখ মো. আব্দুল্লাহকে জড়িয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিরাজদিখান শেখরনগর উপ-স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট উপদেষ্টা মূল ঘটনা না জেনে তার দুই ভাইকে জড়িয়ে অসহযোগিতার বিষয়ে ক্ষোভ জেড়ে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, হাসপাতাল নির্মাণ হবার কথা ছিল ২০০৯ সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায়। সে সময় বিএনপির নেতাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না। মূল ঘটনা না জেনে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছেন।
এসময় স্থানীয় বেশ কয়েকজন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্বরাষ্ট উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে তা কুরুচিপূর্ণ, যা তার জন্য মানায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের সংশোধন করে শিগগিরই বিবৃতি দিবেন বলে দাবি করেন তারা।
উল্লেখ্য, ২০০৯ সালে শেখরনগর উপস্বাস্থ্য কেন্দ্রের স্থলে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের কথা থাকলেও স্থান জটিলতায় তা আর হয়ে ওঠেনি। সে প্রসঙ্গে স্থানীয়দের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল্লাহ ও তার ভাইকে দোষারোপ করে অসহযোগিতার বিষয়ে ক্ষোভ জেড়ে মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা তৈরি হয়।
আরএ