দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট জেলা আটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন কারণে সিলেটে তিনি সিএনজি জাকারিয়া নামে পরিচিত।
সোমবার (২৮ এপ্রিল) রাতে এসএমপির গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, জাকারিয়া আহমদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। স্বৈরাচার সরকারের আমলে সিলেটে দাপট দেখিয়ে চলতেন জাকারিয়া। তার ডাকে শ্রমিকরা কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।
জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।
আরএ