• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

স্বামীর লাশ দাফনে স্ত্রীর বাধা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১০:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রথমপক্ষের সন্তানরা নিজেদের নামে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে স্বামী মাজেদ বিশ্বাসের দাফনকাজ আটকে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী হামফুর বেগমসহ তার আত্মীয়-স্বজনরা। বিষয়টি জানাজানি হলে সালিশ বৈঠকে বসেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। সিদ্ধান্ত হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবণ্টন করার পর লাশ দাফন হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, প্রায় বিশ বছর আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হামফুল বেগম নামে এক নারীকে বিয়ে করেন তিনি এবং এই সংসারে কোনো ছেলে মেয়ে হয়নি। প্রায় ছয়মাস আগে মাজেদ বিশ্বাস শর্য্যাশয়ী হলে পুলিশে চাকরিরত তার দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বার চিকিৎসার কথা বলে তার বাবাকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে বাবার সম্পত্তি তাদের নামে লিখে নেন। এর মধ্যে গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা ওকিল নোটিশের মাধ্যমে হামফুল বেগমের কাছে পাঠানো হয় এবং হামফুল বেগম সেটি গ্রহণ করেননি। এ নিয়ে হামফুল বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ৫ মে গ্রাম্য সালিসের দিন নির্ধারন হয়। কিন্ত গত রোববার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে এলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হামফুল বেগম এলাকবাসীকে সঙ্গে নিয়ে দাফনে বাধা দেন। এ ঘটনায় সকাল সাড়ে ৮টার দিকে সালিসে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, যিনি মারা গেছেন তিনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন। তার ছেলেরা তাকে চিকিৎসা করানোর নাম করে নিয়ে গিয়ে দ্বিতীয় স্ত্রীকে (সৎ মাকে) তালাক দেওয়ায় এবং তার সব সম্পত্তি ছেলেরা নিজের নামে লিখে নেয়। এর মধ্যে মাজেদ মারা যায় এবং তার ছেলেরা দাফন কাফনের জন্য লাশ নিয়ে আসে। কিন্ত তার ছেলেরা জমি লিখে নেওয়ার কারণে দ্বিতীয় স্ত্রী দাফন কাফনে বাধা দেয়। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিরা সালিসে বসেছে।

একই এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, তারা ভাইয়েরা জমি লিখে নিয়েছিল এবং সৎ মাকে ফাঁকি দিয়েছিল। এখন শেষ সমাধান হলো সকল জমি আইন অনুযায়ী বণ্টন হবে। কিন্ত এর মধ্যে বোন ও ভাবির সঙ্গে ঝগড়া লেগে গেছে এবং তারা সালিস মানবে না। আমরা এলাকাবাসী সুষ্ঠ বিচার চাই এবং লাশ ভালোভাবে দাফন হোক এটাই চাই।

হামফুল বেগমের ভাতিজি বলেন, আমার ফুফুর বিয়ে হওয়ার ২০ বছর হলো। কিছুদিন আগে আমার ফুফাকে চিকিৎসা করার নাম করে নিয়ে গিয়ে ফুফুকে তার সৎ মেয়ের বাড়িতে জোর করে নামিয়ে দেয় এবং সেখানে আটকে রাখে। পরে এশার পরে আমার আব্বা গিয়ে ফুফুকে পুলিশের সহায়তায় উদ্ধার করে নিয়ে আসে। পরে জানতে পারি ফুফুকে আমার ফুফা তালাক দিয়েছে। কিন্ত আমার ফুফার কোনো হুশ জ্ঞান নাই। তাহলে কিভাবে এই অবস্থায় আমার ফুফুকে তালাক দেবে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

হামফুল বেগম বলেন, ২০ বছর আগে আমার বিয়ে হয়। দ্বিতীয় সংসারে এসে আমার সৎ ছেলেগুলোকে মানুষ করি এবং তারা সরকারি চাকরি পেয়েছে। এখন তারা ভালোভাবে জীবনযাপন করছে। এই সংসারে এসে আমার স্বামীর সেবা-যত্ন ভালোভাবে করেছি। কিছুদিন আগে আমার ছেলেরা প্রায় ১০ লাখ টাকার গাছ বিক্রি করেছে, তাও কিছু বলিনি। তারপরে আমার স্বামীকে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে চলে গেল এবং সেখানে আমার ছেলেরা জোর করে তাদের নামে মাটি লিখে নিয়েছে। তারপরে আমার স্বামীর হুঁশ না থাকা অবস্থায় আমাকে তালাক দিয়েছে। আমি বিশ্বাস করি আমার স্বামী তালাক দেবে না। এটা ছেলেরা করিয়েছে। তাই আমি নায্য বিচার চাই।

তবে এই বিষয়ে দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যতটুকু শুনেছি যিনি মারা গেছেন তার দুটি পক্ষ আছে। একটি পক্ষের ছেলেরা তাদের বাবাকে চিকিৎসা করার নাম করে নিয়ে গিয়ে জায়গা জমি লিখে নিয়েছে। এই নিয়ে মাজেদ বিশ্বাস মারা গেলে এক পক্ষ লাশ দাফনে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে আপস মীমাংসা করেছে এবং সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মঙ্গলবার উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবণ্টন করে তারপর লাশ দাফন করা হবে।

আরএ

  • লাশ
  • চাঁপাইনবাবগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
নেছারাবাদে মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত
নেছারাবাদে মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত
যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
পাবনায় দাদি-নাতনির লাশ উদ্ধার, পুলিশের ধারণা— কিশোরীকে ধর্ষণের পর হত্যা
পাবনায় দাদি-নাতনির লাশ উদ্ধার, পুলিশের ধারণা— কিশোরীকে ধর্ষণের পর হত্যা
শিবচরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি—‘সুদের টাকা দিতে না পারায় হত্যা’
শিবচরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি—‘সুদের টাকা দিতে না পারায় হত্যা’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।