দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৮ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিষস্ট্রেট মো. রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ২.২৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়।
পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রবাহমান মধুমতি বিল রুট চ্যানেলের পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগ-দখল করে আসছিলেন অবৈধ দখলদারেরা। এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ এবং মাইকিং করা হয়। সদর উপজেলা হরিদাসপুর মৌজায় থাকা এসব স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়েছে।
পর্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলে পাশ থেকে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
আরএ