দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহচর যুবলীগ নেতা মামুন শিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে।
তিনি ভাঙ্গা থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামি। এছাড়া চাঁদাবাজিসহ তাঁর নামে থানায় একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরেরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। এ মামলার তদন্তপ্রাপ্ত আসামি মামুন শিকদার।
সোমবার (২৮ এপ্রিল) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।