দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে সুখবর দিলো সিলেট। প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার সন্ধ্যায় কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেন।
রোববার (২৭ এপ্রিল) রাতে গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশে ডানা মেলবে মাল্টাভিত্তিক গ্যালিস্টার ইনফিনিটি এভিয়েশনের ফ্লাইট। এদিন সন্ধ্যা ৭টায় এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সংশ্লিষ্টরা বলছেন, স্পেনে গার্মেন্টস পণ্য পাঠানোর মাধ্যমে ইউরোপের বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হবে। সিলেটে একটি প্যাকিং হাউস নির্মাণ করা গেলে যুক্তরাজ্যসহ প্রবাসী অধ্যুষিত ইউরোপের দেশগুলোতে এ অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্যও রপ্তানি করা সম্ভব হবে। এমনটাও বলছেন সিলেটের মানুষ।
সিলেট থেকে বর্হিবিশ্বে পণ্য রপ্তানির লক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কোটি টাকা ব্যয়ে ১০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়। সিলেট অঞ্চলে উৎপাদিত ‘গোয়ালগাদ্দা সীম’, নাগা মরিচ, খাসিয়া পান, তইকর, ফরাশ ও সীমের বিচি, ঢাকা দক্ষিণের কচুমূখী ও লতি এবং সাইট্রাস ফল হিসেবে পরিচিত জারা লেবু, আদালেবু ও সাতকরার প্রচুর চাহিদা রয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে।
মূলত ইউরোপের যেসব দেশে সিলেটিদের বসবাস বেশি সেখানেই এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সিলেটি অধ্যূষিত এলাকার সুপারশপেও এসব পণ্যের ব্যবসা ভালো। একসময় বাংলাদেশ বিমানের যাত্রীবাহী ফ্লাইটে করে এসব পণ্য যুক্তরাজ্যে রপ্তানি হতো। পরে ইউরোপীয় ইউনিয়নের শর্ত পূরণ করতে না পারায় সিলেট থেকে এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়।
বর্তমানে ব্যবসায়ীরা নারায়ণগঞ্জের শ্যামপুরের প্যাকিং হাউসে পণ্য প্যাকিং করে ঢাকা থেকে এসব পণ্য রপ্তানি করছেন। সিলেট থেকে যাতে সহজে আরও বেশি পরিমাণ কৃষি পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা যায় সেই বিষয়টি পরিকল্পনায় নিয়ে মূলত ওসমানী বিমানবন্দরে অত্যাধুনিক ‘এক্সপোর্ট কার্গো হাউস’ নির্মাণ করা হয়। কিন্তু কার্গো কমপ্লেক্স করা হলেও সিলেটে নির্মাণ করা হয়নি প্যাকিং হাউস। যে কারণে সিলেট থেকে ইউরোপে কৃষি পণ্য রপ্তানির সম্ভাবনা আটকে যায়।
নারায়ণগঞ্জের শ্যামপুরের প্যাকিং হাউসের ল্যাবে টেস্ট ও প্যাকিং করে সিলেট বিমানবন্দর দিয়ে রপ্তানি অসম্ভব হয়ে পড়ে। ফলে কৃষি পণ্য রপ্তানির সম্ভাবনা আটকে যায় প্যাকিং হাউস। অবশেষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ওসমানী বিমানবন্দর দিয়ে ইউরোপে গার্মেন্টস পণ্য রপ্তানির উদ্যোগ নেয়।
রোববার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই নবযাত্রার। ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের জারাগোজা শহরের উদ্দেশে রওয়ানা হয় মাল্টাভিত্তিক গ্যালিস্ট্যার ইনফিনিট এভিয়েশনের ফ্লাইট। এটি হবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম কোনো কার্গো ফ্লাইটের শুভ সূচনা। এর আগে বিদেশি কোনো যাত্রীবাহী কিংবা কার্গো ফ্লাইটও নামেনি ওসমানীতে।
আরএ