দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্সবিহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে দুই মুদি দোকানিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং প্রায় ২ হাজার পিস জব্দকৃত সিরাপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারের মোতালেব হোসেনের মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রায় ২ হাজার পিস জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারের মুদি দোকানে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিরাপ বিক্রি ও মজুত করা হয়েছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী উক্ত বাজারের মুদি দোকানি মোতালেব হোসেনকে দেড় লাখ টাকা টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জব্দ করা হয় যৌন উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন ব্রান্ডের প্রায় ২ হাজার পিস বোতল সিরাপ। পরে জব্দকৃত সিরাপ হিলি ঘোড়াঘাট সড়কে বুলডোজারে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।
আরএ