দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে এক মসলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এর আগে রোববার দুপুরে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহবুল হোসেন (৪৪)। তিনি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বানু শেখের ছেলে। অপরদিকে ঘাতক আলেপ উদ্দিন (৫১) একই এলাকার কুড়ার পার গ্রামের আছম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মাহবুল হোসেন ফেরি করে মসলা বিক্রি করতেন। অপরদিকে আলেপ উদ্দিনও গ্রামে ফেরি করে ঝালমুড়ি বিক্রি করেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের সুবাদে মাহবুল আলেপ উদ্দিনের কাছে টাকা ধার নেন।
তবে রোববার আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে মাহবুল যাওয়ার পথে তার পথরোধ করে আলেপ। পরে পাওয়া টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে আলেপের হাতে থাকা চাকু দিয়ে তাকে আঘাত করে সে। এরপর স্থানীয়রা মাহবুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুলকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে রয়েছে।
আরএ