• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

জুলাই আন্দোলনে শহীদের ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নোয়াখালীতে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে (১৬) ছুৃরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৭ এপ্রিল) জেলা শহরের নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।

রিমন ওই এলাকার মো. জামাল উদ্দিন-ফরিদা ইয়াছমিন দম্পত্তির ছেলে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই।

রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, রিমন স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাহিরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় রিমন। তখন রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো ঝামেলা হোক। আমি জানি স্বজন হারানোর বেদনা কি? পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়।

তিনি আরও বলেন, বাহিরাগত ছেলেরা এ মীমাংসা মানতে পারেনি। তারা রিমনের প্রতি ক্ষুদ্ধ হয়। রোববার (২৭ এপ্রিল) বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

রিমনের মা আরও জানান, তাকে মোট ৬টি ছুরিকাঘাত করা হয়। তার পিঠের আঘাতগুলো ফুসফুস পর্যন্ত চলে গেছে। হামলাকারীরা প্রথমে মনে করেছিলো রিমন মারা গেছে। যখন জানতে পারে রিমন বেঁচে আছে তখন তারা পুনরায় রিমনের ওপর হামলা করতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের প্রতিরোধে পালিয়ে যায়। রিমনের স্কুলের বন্ধুরা তার ওপর হামলাকারীদের নাম জানে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, একদল কিশোর মোটরসাইকেল চালিয়ে এসে রিমনকে পেছন থেকে ছুরিকাঘাত করতে থাকে। এতে রিমন গুরুতর আহত হয়। হামলাকারী সবাই কিাশোর।

তারা আরও বলেন, শহরের বালিংটন মোড় কিশোর অপরাধীদের আখড়া। এখান দিয়ে সরকারি বালিকা বিদ্যালয় ও হরিণারায়ণপুর স্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা যাতায়াত করে। প্রায় তারা কিশোর গ্যাংয়ের ইভটিজিংয়ের শিকার হতে হয়। কিন্তু ভয়ে কেউ কিছু বলে না। প্রশাসনেরও নজরদারী নেই।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজিব আহমেদ চৌধুরী জানান, রিমন নামে এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎিসা দিয়ে ঢাকায় রেফার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের একদল সদস্য তার ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ঘটনার প্রতিবাদে জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতে জেলা শহরে বিক্ষিাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (২৮ এপ্রিল) রিমনের স্কুলের সামনে মানববন্ধন করা হবে। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। কিশোর গ্যংয়ের সদস্যরা এ হামলা চালিয়েছে।

আরএ

  • ছুরিকাঘাত
  • নোয়াখালী
এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ
নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ
নোয়াখালীতে মাকে মারধরের অভিযোগে যুবককে কলসি গলায় ঝুলিয়ে শাস্তি
নোয়াখালীতে মাকে মারধরের অভিযোগে যুবককে কলসি গলায় ঝুলিয়ে শাস্তি
নকলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
নকলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।