দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে মো. ওবায়দুল (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। রোববার (২৭ এপ্রিল) ভোররাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার গোপালপুর হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে বিএসএফ একটি মরদেহ নিয়ে যাচ্ছিল। পরে গ্রামে এসে জানতে পারি, ওই মরদেহটি ওবায়দুলের।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম গণমাধ্যমকে জানান, এ ঘটনা শোনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।
/অ