দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মহানন্দা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুপুরে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় অবৈধ বিস্ফোরক সীমান্ত এলাকা ব্যবহার করে রাজশাহীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে চকপাড়া বিওপির নায়েক মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ টহল কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহল দলকে দেখে ২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায় দুইজন ব্যক্তি। পরে ক্যারেট দুটি তল্লাশি করে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
আরএ