দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে দেশে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র, নির্বাচনকে পেছনে ফেলার ষড়যন্ত্র। কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, ২৫০টির বেশি সিট (আসন) পাবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আমরা চাই অতিসত্ত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের মানুষকে নির্বাচনমুখী করুণ। কেন না, দেশে যে অস্থিরতা বিরাজ করছে তার থেকে বাঁচার উপায় হচ্ছে নির্বাচন।
তিনি বলেন, দেশে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে সংকট ঘনীভূত হবে। সরকার যদি সত্যিকারের দেশপ্রেম দেখাতে চায়, তাহলে তাদের উচিত অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন নিশ্চিত করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, দরাপপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা স্থানীয় উন্নয়ন, শিক্ষার প্রসার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
আরএ