দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছে। তাদের কয়েক দফায় মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এই তথ্য জানান। অপহরণের এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-প্রসীত গ্রুপকে দায়ি করা হয়েছে। তবে কখন কোথায় তাদের মুক্তি দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।
মুক্তি পাওয়া পাঁচ শিক্ষার্থী হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।
১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরে গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণের পর তাদের বহনকারি অটো চালককে ছেড়ে দেওয়া হলেও শিক্ষার্থীদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের উত্ধারে যৌথবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করে। তাদের মুক্তির দাবিতে মানববন্ধন, মিছিলসহ নানা কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, বিভিন্ন মাধ্যমে অপহৃতদের মুক্তির বিষয়টি জেনেছেন বলে জানান।
এফএইচ/