দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের ভওয়াখালী এলাকার আল-আমিন বেকারীকে অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, আল আমিন বেকারিকে মানুষের জীবন বা স্বাস্থ্যের ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল এবং রঙ ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। ভোক্তা অধিকার আইনের ৪২ ধারা অনুযায়ী আল আমিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার সরদার অভিযানের সময় নিজেই তার অপরাধ স্বীকার করেন। এর আগে একই অপরাধে তাকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি। এসময় ওই এলাকার আরও ৪টি বেকারি পরিদর্শন করে তাদেরও এ বিষয় সতর্ক করা হয়।
“জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও জানান তিনি। অভিযানের সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এফএইচ/