দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলকে মিঠা পানির মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে ২২ বছর আগে। কিন্তু এখনো খননের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিলের তলদেশ ভরাট হয়ে জলজ উদ্ভিদ ও মাছের আবাসস্থল হুমকির মুখে।
জানা যায়, ২০০৩ সালে বাইক্কা বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণা করে ভূমি মন্ত্রণালয়। এটি শুধু মৎস্য সম্পদের ক্ষেত্রেই নয়, দেশি-বিদেশি পাখির আশ্রয়স্থল হিসেবেও পরিচিত এটি। তবে দীর্ঘ ২২ বছরে কোনো সংস্কার না হওয়ায় বিলের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগত দর্শনার্থীরাও হতাশ।
স্থানীয় সম্পদ রক্ষা কমিটির লোকবলের অভাবে পুরো বিল তদারকিতে সমস্যা হচ্ছে বলে জানান, সম্পদ রক্ষা কমিটির সদস্য।
সরকারি উদ্যোগের অভাবে বিল খনন না হওয়ায় অতিথি পাখি আসা কমে গেছে এবং দেশিয় মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান মৎস্য অফিস।
জলবায়ু পরিবর্তন, জলজ উদ্ভিদ হ্রাস এবং আবাসস্থলের সংকটে বাইক্কা বিলের পরিবেশগত ভারসাম্য হুমকিতে, ফলে পাখিদের জন্য বাসযোগ্যতা কমে যাচ্ছে।
কে