দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হক সুমন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত সুমন উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে।
একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার মোতাহারের ছেলে আজিম উদ্দীন (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সুমন ও আজিম উদ্দীন একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাচ্ছিলেন। এসময় তারা বড় ব্রিজ এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর হঠাৎ রাস্তার দক্ষিণ পাশ থেকে রাস্তায় উঠলে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সুমন আলী নিহত হন। আহত অবস্থায় আজিম উদ্দীনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছেন।
আরএ