দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের পট পরিবর্তনের পর মানিকগঞ্জে বন্ধ ছিল পরিবহন খাতে চাঁদাবাজি। এই খাতেই আবারও নতুন করে শুরু হয়েছে নিরব চাদাঁবাজি।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় পরিবহনে চাঁদাবাজির নেতৃত্বে দিতেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান। আর সদর বাসস্ট্যান্ডে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রত্যক্ষ মদদে চাদাঁবাজি করতেন তার অনুসারীরা। এখন করছে বিএনপির নাম ভাঙিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
ঢাকা আরিচা মহাসড়কসহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচল করে হাজারেরও বেশি যানবাহন। এসকল যানবাহন থেকে পাটুরিয়া ঘাটে টার্মিনাল চার্জ ৫০ টাকার বাইরে নেয়া হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা ও মানিকগঞ্জ বাস টার্মিনালের ইজারা বাবদ ৫০ টাকা ছাড়াও বাড়তি নেয়া হচ্ছে আরোও ৫০ টাকা।
চাদাঁবাজি বন্ধে মামলা করার পর থেকে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন পরিবহন সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
জেলা বিএনপির নেতারা বলছেন, সংগঠনের কোনও নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়ালে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।
চাদাঁবাজি বন্ধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব।
চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দিকে তাকিয়ে আছে পরিবহণ সংশ্লিষ্টরা।
কে