দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ওপর উল্টে পড়ে ঘুমন্ত রমেচা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায এ ঘটনা ঘটে।
নিহত রমেচা বেগম উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।
স্থানীয়রা জানায, ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েছিল। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রমেচার ঘরে ঢুকে পড়ে। এতে তার মৃত্যু হয়। পরে ট্রাক চালককে আটকে করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। চালকসহ ট্রাক আটক করা হয়েছে।
আরএ