• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • পঞ্চগড়

বিএনপি নেতাকে আ.লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, শোকজ

পঞ্চগড় প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ নেতা। সংগৃহীত ছবি
বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ নেতা। সংগৃহীত ছবি

ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের দ্বারা অভিনন্দন গ্রহণ করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে পত্র পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি বোদা উপজেলা বিএনপির নব-গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত ফ্যাসিস্ট দোসরদের দ্বারা আপনাকে অভিনন্দিত করার সম্মিলতি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এহেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্রপ্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, ফ্যাসিস্টদের দ্বারা অভিনন্দন গ্রহণ করায় বোদা উপজেলা বিএনপির সভাপতি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশটি তাকে পাঠিয়েছি। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাকে পত্রের মাধ্যমে স্বশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে।

সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, বোদা ফ্রেন্ডস ক্লাবে আমাকে ফুল দেওয়া হয়। সেই বিষয়ে কেন্দ্র করে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমি পত্রটি হাতে পেয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে আমি জবাব দেবো।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দীর্ঘ ১৯ বছর পরে বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন ময়দানদিঘী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, ইটভাটা ব্যবসায়ী ও সদ্য বিলুপ্ত বোদা উপজেলা বিএনপির কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। পরে গত ২১ তারিখ রাতে বোদা পৌরসভার বন্ধুদের সংগঠন বোদা ফ্রেন্ডস ক্লাবে সংগঠনের সদস্য হিসেবে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এতে বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল বিএনপি নেতা মান্নাকে ফুলের তোড়া দিচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

আরএ

  • কারণ দর্শানো
  • ফ্যাসিস্ট
এ সম্পর্কিত আরও খবর
খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ
খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ
৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়
৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়
ফ্যাসিস্ট যেন তৈরি না হয়, তাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল
ফ্যাসিস্ট যেন তৈরি না হয়, তাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল
স্বেচ্ছাসেবক দলের ৮ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
স্বেচ্ছাসেবক দলের ৮ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।