দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে কয়লা তৈরির ৯টি অবৈধ চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক লাখ ২০ হাজর টাকা জরিমানাও করা হয়।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্ষন্ত নড়াইল সদর উপজেলা চন্ডিবরপুর ইউনিয়ন বাধাল গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ,সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, নড়াইল সদর উপজেলার বাধাল নামক এলাকায় দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়েকটি চুল্লির মাধ্যমে কায়লা তৈরি করা হচ্ছিল। এতে চুল্লির ধোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। পরে এমন খবর পেয়ে অবৈধ চুল্লিগুলো বন্ধ করতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ অভিযান পরিচালনা করেন। অবৈধ ভাবে কয়লা তৈরির সঙ্গে জড়িত ভাটা মালিক গোয়ালবাধান গ্রামের সিবু খন্দকারকে ১ লাখ টাকা ও তিহাম ব্রিকসের মালিক খন্দকার ওবায়দুল রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।পরে ওই এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরিতে নির্মিত নয়টি চুল্লি ধ্বংস করা হয়।সেই সাথে ইট ভাটার চিমনি ধ্বংসের চেষ্টা চালানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, পরিবেশ সংরক্ষণে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।চন্ডিবরপুর ইউনিয়নের বাধাল গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা ছিল। সেটি ধংস করে দিয়েছি এবং কয়লার ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছি। সেই সঙ্গে একই ইউনিয়নের তিহাম ইট ভাটার চিমনি ভেঙ্গে ফেলা হয়। এ ভাটাটিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এফএইচ/