দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মামলায় ফুপা আইনুদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম।
গ্রেপ্তার আইনুদ্দিন উপজেলার জার্মিতা ইউনিয়নের রামচন্দ্রপুর ধাইরাপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই বুদ্ধি প্রতিবন্ধী ছিল মেয়েটি। মাঝে মধ্যেই স্ত্রীর ভাইয়ের বাড়িতে বেড়াতে যেতেন আইনুদ্দিন। ঘটনার দিন মেয়েকে রেখে বাড়ির সবাই কৃষি কাজের জন্য মাঠে যান। এই সুযোগে আইনুদ্দিন ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবন্ধী মেয়েটিকে। ধর্ষণ শেষে কাউকে না জানানোর জন্য প্রাণনাশের ভয় দেখান।
এর কিছুদিন পরে মেয়ের শরীরের পরিবর্তন ও বমি করতে দেখে স্থানীয় এক প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক প্রতিবন্ধী মেয়েটি ১৬ সপ্তাহের গর্ভবতী বলে জানান। পরে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) প্রতিবন্ধীর মা বাদী হয়ে থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করলে আইননুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা শিকার করেছেন আইননুদ্দিন। জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
/অ