দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় গণসংযোগ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের পলাশ কান্তি মন্ডল (৪৭) ও রবিন ডাকুয়াসহ চারজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এছাড়াও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানি সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানি উপজেলা সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের চারজন ব্যক্তি মাসুদ সাঈদীর উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এসময় কয়েক শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।
আরএ