দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট থেকে সৌদি আরবের রিয়াদে সরসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি আরব প্রবাসী হাফিজ ফুজাইল আহমদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াদ কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। যারা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে যাচ্ছেন। এর মধ্যে দেশটির রাজধানী রিয়াদে রয়েছেন সিলেট বিভাগের প্রায় ৭ লাখ প্রবাসী। বিপুল সংখ্যক এই প্রবাসীরা নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
নেতৃবৃন্দ আরও বলেন, শুধুমাত্র সিলেট-রিয়াদ সরাসরি ফ্লাইট না থাকায় অনেক ধরনের হয়রানি ও বিপুল পরিমাণের আর্থিক লোকসানের শিকার হচ্ছেন এই প্রবাসী সিলেটিরা। এছাড়া রিয়াদের সঙ্গে সিলেট থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট না থাকায় বিপুল সংখ্যক প্রবাসীরা বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসতে বাধ্য হচ্ছেন। এতে অর্থনৈতিক আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।
বক্তারা বলেন, বাংলাদেশ বিমানের সিলেট-রিয়াদ ফ্লাইট চালু হলে সিলেট বিভাগের ৭ লাখ প্রবাসীর দেশে যাতায়াত যেমন সুগম হবে, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। সৌদি আরব বিশেষত রাজধানী রিয়াদের সঙ্গে পুণ্যভূমি সিলেটের সরাসরি সংযোগের ফলে এই অঞ্চলের বাণিজ্যিক প্রবৃদ্ধিও বেড়ে যাবে দ্রুত। সিলেটের চা, ফলমূল, শাক-সব্জি, মাছ ও কৃষিসহ বিভিন্ন পণ্য সরাসরি রপ্তানি করা যাবে রিয়াদ ও সৌদি আরবে। এজন্য সৌদি আরবের কোনো এজেন্সিও লাগবে না। সিলেটের ব্যবসায়ীরা নিজেরই রপ্তানি করতে পারবেন। এটা করা গেলে তৃণমূল পর্যায়ের খামারি থেকে নিয়ে রপ্তানিককারক সকলেই উপকৃত হবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- সৌদি আরব প্রবাসী আলহাজ কাপ্তান হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ।
আরএ