দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় ফেনী জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন দুই আইনজীবী। উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে ফেনী জেলা জজ আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার ও ছোটন কংস বনিক জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের আইনজীবীর কথা শোনার পর আগামী ২৯ এপ্রিল শুনানীর দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের কৌশলী এডভোকেট নাসির উদ্দিন বাহার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ছোটন কংস বণিক ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় আসামি হয়ে উচ্চ আদালত থেকে জামিন নেন৷ জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরের দিকে তারা ফেনী জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের কথা শুনে আগামী ২৯ মার্চ পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেন। একই সঙ্গে মামলার এজহারে উল্লেখিত ঘটনার দিন দুই আসামির অবস্থান কোথায় ছিল তা নির্ণয় করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। আগামী ২৯ মার্চ মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়।
ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, দুই আইনজীবীর জামিনের বিষয়ে আদালত উভয় পক্ষের আইনজীবীর কথা শুনেছেন। আগামী ২৯ মার্চ পর্যন্ত জামিনের সময় বর্ধিত করা হয়েছে৷ ওইদিন জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।
এফএইচ/