দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের মো. মিজান (৪৮) নামে এক প্রবাসী নিহত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ভোররাতে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির বড় ছেলে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার ভোররাতের দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ভোরে হাসপাতালে গিয়ে দেখি ভাই আর বেঁচে নেই। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিজান গত ২২ বছর ধরে সৌদি আরবের আবহা শহরে বসবাস করছিলেন। তিনি নিজস্ব একটি পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ৎ থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন তিনি। সড়ক দুর্ঘটনায় নিহত মিজানের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরএ