দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এসআই পার্থ শেখর ঘোষসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) উপজেলার ধল্লা লক্ষীপুর গ্রামে অভিযানে গেলে আসামি হুমায়ুন ও তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাসুম বাদশা জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তার ইতিপূর্বে প্রকাশিত সংবাদের জেরে তার উপর হামলা করা হয়েছিলো বলে জানিয়েছেন মাসুম বাদশা।
এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুনের পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হলেও স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশের ওপর হামলার সত্যতা মিলেছে বলে জানায় পুলিশ।
তদন্ত কর্মকর্তা এসআই মো. জসিম উদ্দিন জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হবেন না।
এফএইচ/