• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট
  • কালীগঞ্জ

জান্নাতির খুনীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ১৭:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি আক্তারকে তিস্তা চরের একটি ভুট্টাক্ষেতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত খুনীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উত্তাল। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং মহাসড়ক অবরোধ করে রাখে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভোটমারী বাজারে ভোটমারী মদাতি ইউনিয়ন ও ডাউয়াবাড়ী বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে শিক্ষার্থীসহ স্থানীয় শত শত মানুষ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে এই মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা জান্নাতি হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ কর্মকর্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও বিক্ষোভে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন মাদাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুন্নবী হিরু, ভোটমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, মদাতী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনারুল কবির বাদশা, মদাতী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব রোকনুজ্জামান বাবু, ডাউয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান মফিজুল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোমছেদুল খান বুলবুল, মদাতী ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরহুসাইন বাবু এবং ডাউয়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোকছেদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। তারা সকলেই এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী চরের বাসিন্দা ফজলুল হকের মেয়ে ও ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী জান্নাতি আক্তারকে বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা অপহরণ করে পার্শ্ববর্তী তিস্তা চরের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা জান্নাতির হাত-পা ভেঙে দেয় এবং মুখে বালু ভরে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে প্রতিবেশি বেলাল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

এফএইচ/

  • লালমনিরহাট
  • হত্যা
  • ফাঁসির দাবি
  • বিক্ষোভ
এ সম্পর্কিত আরও খবর
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঝুলছে দড়ি
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না
লালমনিরহাটে হঠাৎ জ্বালানি তেলের তীব্র সংকট
লালমনিরহাটে হঠাৎ জ্বালানি তেলের তীব্র সংকট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।