• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • টাঙ্গাইল
  • ভূঞাপুর

ভূঞাপুরে প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন এসিল্যান্ড

টাঙ্গাইল প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নিয়ম বহির্ভুতভাবে পুকুর সংস্কার ও গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে তার বক্তব্য ও তথ্য জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে ‘দালালের বাচ্চা’ বলে গালিগালাজ করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুধু তাই নয়, এর আগেও এসিল্যান্ড তারিকুল ইসলাম একাধিকবার সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। এমনকি কাউকে কাউকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের বাবা বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়াকে সভাপতি করে নিজেই পুকুর সংস্কার ও গাছ কাটার এই কাজ বাস্তবায়ন করছেন সহকারি কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার টিআর প্রকল্পের মধ্যে দৈনিক হাজিরা শ্রমিকদের মজুরি প্রদান করা হয়েছে ৩০ হাজার টাকা।

জানা যায়, সম্প্রতি ভূঞাপুর ভূমি কার্যালয়ের সামনের পুকুর পাড়ে কয়েকটি অর্ধশত বয়সী গাছ কাটা হয়। একই সঙ্গে সরকারি পুকুরের সংস্কার কাজ শুরু হলেও কোন দরপত্র বা ঠিকাদার নিয়োগ দেয়া হয়নি। হাসপাতালের কর্মচারী দিয়ে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া গাছ কাটার বিষয়ে বন বিভাগের কাছে কোন লিখিত বা অনুমোদনও নেয়া হয়নি। বিষয়টি নিয়ে এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি তার বক্তব্য ও তথ্য চাইতে এসিল্যান্ড মো. তারিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করেন। এসময় এসিল্যান্ড ফোন রিসিভ করে বলেন, “ আপনার যা মনে হয় লিখেন, আর কোন নিউজ নাই আপনাদের, সব দালালের বাচ্চা” গালি দিয়েই ফোনের সংযোগ কেটে দেন। সরকারি কর্মচারীর এমন অশোভন কথপোকথনে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। সাংবাদিকরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ভূঞাপুরে আসার আগে তিনি ৬মাসে ৩বার বদলী হয়েছেন বিভিন্ন কারণে।

জানা গেছে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বরে তিনি ভূঞাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় এক বালুর ঘাটে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড তারিকুল ইসলাম। অভিযোগ উঠে, ব্যক্তিগত সুবিধা নিয়ে ১০ কোটি টাকার বালু ৪৮ লাখ ৩৩ হাজার ৬৮০ (ভ্যাট ব্যাতিত) টাকায় গোপন নিলামে বিক্রি করেন। ওই খবর প্রকাশের পর থেকেই সাংবাদিকদের প্রতি তার আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে। তার এমন অবৈধ নিলামের প্রক্রিয়ার তথ্য জানতে যায় স্থানীয় কালবেলার প্রতিনিধিসহ কয়েকজন। এসময় এসিল্যান্ড তাদেরকে গালিগালাজ করে তার কক্ষ থেকে বের করে দেয়। তিনি তার আগের কর্মস্থলেও এমন আচরণ করেছেন মানুষের সাথে। তার বিপক্ষে গেলেই মামলার ভয় দেখানো হতো এবং ফেসবুকে সেটা লিখে পোষ্টও দিতেন তিনি। সম্প্রতি ভূঞাপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুস সোবাহান বাইরে ক্লিনিকে রোগী দেখছেন এমন দৃশ্যের ভিডিও করায় তিনজন সাংবাদিকের নামে থানায় অভিযোগ দেয় এসিল্যান্ড তারিকুল ইসলাম। পরে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সেটা পরে প্রত্যাহার করে নেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক হাদী চকদার বলেন, দৈনিক কালবেলার ভূঞাপুর প্রতিনিধি মিজানুর রহমানসহ কয়েকজন বালু নিলামের তথ্য জানতে তার কার্যালয়ে গিয়েছিলাম। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্যভাষায় গালাগালিসহ দেখে নেয়ার হুমকি দেয়। পরে তার কক্ষ থেকে বের করে দেয়া হয়।

দৈনিক কালবেলার ভূঞাপুর প্রতিনিধি মিজানুর রহমান বলেন, তার অবৈধ বালু নিলাম প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলার ভয় দেখান। মিডিয়াকে গুনার টাইম তার নেই এমন মন্তব্য করেন। এসব এসিল্যান্ড বলেন, “মিডিয়াতে লিখে যা ছিঁড়তে পারেন করেন গা যান।”

এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাওছার আহম্মেদ বলেন, পুকুর সংস্কার ও গাছ কাটার তথ্য জানতে প্রথমে এসিল্যান্ডের কার্যালয় গিয়ে তাকে পাইনি। ফোন করে তার ভিডিও বক্তব্য চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আপনাদের আর কোন নিউজ নাই, নিউজের কি অভাব দেশে, আপনার যা মনে চায় তাই লিখেন, সব দালালের বাচ্চা” বলেই ফোন কেটে দেন। তিনি সংক্ষুব্ধ হলে অথবা মিথ্যা সংবাদের ঘটনা ঘটে থাকলে আইনের আশ্রয় নিতে নিতে পারতেন কিন্তু তা না করে তিনি পরিবার তুলে গালিগালাজ করেছেন। একজন সরকারি কর্মকর্তার আচরণ এমন হতে পারে না, হয় না। এই কারণে তার মানসিক সুস্থ্যতা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

প্রকল্পের কাজ করা শ্রমিক সর্দার ফারুক বলেন, এ প্রকল্পের জন্য কত লাখ টাকা বরাদ্দ তার কিছুই জানি না। তবে দৈনিক হাজিরা হিসেবে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার টাকার কাজ করেছি। বাকি কাজ শেষ করতে আরও ৩০ হাজার টাকা খরচ হবে।

উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদ বলেন, সরকারি কর্মচারীর আইন অমান্য করে পরিবেশ নষ্ট করে এই কাজ কোনমতেই কাম্য হতে পারে না। একটা প্রক্রিয়ার মাধ্যমেই সরকারি কাজ বাস্তবায়ন করা উচিত।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, ভূমি অফিসের গাছ কাটার বিষয়ে কোন অনুমতি নেয়া হয়নি। তবে কিছু গাছের ডালপালা ছাঁটার কথা বলেছিল মৌখিকভাবে।

এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, এভাবে কোন কথা একজন কর্মকর্তা বলতে পারেন না। তার এধরনের কথা বলা উচিত হয়নি।

এফএইচ/

  • ভূঞাপুর
  • এসিল্যান্ড
  • সাংবাদিককে গালি
এ সম্পর্কিত আরও খবর
অফিস খোলা থাকলেও নির্ধারিত সময়ে কর্মস্থলে নেই শেরপুর সদর এসিল্যান্ড
অফিস খোলা থাকলেও নির্ধারিত সময়ে কর্মস্থলে নেই শেরপুর সদর এসিল্যান্ড
আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে পরকীয়া, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ
আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে পরকীয়া, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ
ভূঞাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
ভূঞাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল শিশুর
এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল শিশুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।