দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিপ্লোমা ইন নার্স কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নার্স শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ)।
আন্দোলনকারীরা বলেন, এইচএসসি পাসের পর তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে। এরপর আরও ৬ মাস ইন্টার্নশিপ করার পরেও তাদের চাকরির ক্ষেত্রে এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়। যা তাদের প্রতি বৈষম্যের সামিল। তাই তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স ডিগ্রি সমমানের করার দাবি জানান। তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
আরএ