দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে অপহৃত পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনের এখনও খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ন চন্দ্র কার্বারি পাড়ায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন সরঞ্জামসহ ৭ জনকে আটক করা হয়েছে।
একটি বাড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্যরা অবস্থানের খবর পেয়ে এই অভিযান চালানে হয়। আস্তানা থেকে ইউপিডিএফ নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা গেছে।
আরএ