দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোক দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের লোক দিয়ে এ কমিটি করার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ।
রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা সেন্টার বাজারে মশাল মিছিল ও সমাবেশ করেন।
গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও জেলা কৃষক দলের সভাপতি মাহাবুবুর রহমান মাহবুব এতে নেতৃত্ব দেন।মশাল মিছিলটি হাড়াভাঙ্গা গ্রামের সেন্টার বাজার থেকে শুরু হয়ে মাদরাসা বাজারে গিয়ে শেষ হয়।
এর আগে সেন্টার বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ নেতৃবৃন্দ।
আরএ