দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা শিক্ষকের কাছে ভূয়া ডিএসবি পুলিশ সদস্যর পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।
রোববার (২০ এপ্রিল) দুপুর দুইটার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা।
আটককৃত ওমর ফারুক দিনাজপুর সদর থানার পাঁচপুল হাজীপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আটক ওমর ফারুক উপজেলার আলিহাট ইউনিয়নের আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের তথ্য পাঠানোর কথা বলেন। তিনি নিজেকে ডিএসবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত শিক্ষককের কাছে টাকা দাবি করেন। পরে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।
হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বাগদোড় মাদ্রাসা সুপার মো. মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, আটক ওমর ফারুক একই দিন তার মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক মো. তারেক হোসেনের কাছ থেকে, মোবাইলে সার্টিফিকেট ও আইডি কার্ডের ছবি তুলে পুলিশের তথ্য পাঠানোর কথা বলে তিন হাজার টাকা নিয়ে আসে। আটকের খবর পেয়ে থানায় এসে জিজ্ঞাসা করলে সে স্বীকার করেছে বলে জানান তিনি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, ভূয়া ডিএসবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষকের কাছে টাকা দাবি করায় স্থানীরা ওমর ফারুক নামে একজনকে আটক করে। পরে স্থানীয় জনতা আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দুটি ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কে