দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সাবিকুন্নাহার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা ফাহিম (২৬) নামে এক যুবক।
নিহত সাবিকুননাহার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। আহত যুবক পৌর এলাকার বড় ইন্দারা মোড়-ইসলামপুরের জাফর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মতিউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান,রোববার বিকেল পাঁচটার দিকে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে আমনুরা সড়কের ধি-নগর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন আহত হয়। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাবিকুন্নাহারকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মতিউর রহমান বলেন, তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত যুবককে রাজশাহী পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। নিহত ও আহত দুইজনের সম্পর্ক নিশ্চিত করতে পারেনি ওসি।
কে