দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) রিকশায় করে পিটিয়ে গান বাজিয়ে ভিডিও ধারণ করে শহরে ঘুরানো হচ্ছে।
ভুক্তভোগী ছাত্রলীগকর্মী ফয়সাল হোসেন কদর বলেন, আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের সঙ্গে রাজনীতি করে।

তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে ডিভাইডারের সঙ্গে বারবার মারছিল। এসময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘুরায়। আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি? তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা-মার কাছে তুলে দেয় তারা।
এ বিষয় নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের বলেন, ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (কদরকে) মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেই। বিষয়টি ভালো হয়নি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আমি জানিনা। শুনে বিস্তারিত জানাতে পারব।
কে