দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ঝোপের ভেতর থেকে উদ্ধারকৃত ১০৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভোররাতে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তঘেঁষা গৌরাঙ্গলা গ্রামে অভিযান চালিয়ে জনৈক জাকির হোসেনের বাড়ির পাশে ঝোপের ভেতর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরাঙ্গলা গ্রামের মৃত সামছুল হক ভূঁইয়ার ছেলে জাকির হোসেন (৫০) ও মৃত সুন্দর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬)। এদের মধ্যে পালিয়ে যায় সামছুল হকের ছেলে ইকবাল হোসেন ভুট্টো (৪০)। তিনজনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা করেছে পুলিশ।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গোপন সংবাদে মঙ্গলবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গলা গ্রামের মাদক কারবারি জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পাচারের উদ্দেশ্যে বাড়ির পাশে একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখা বস্তাভর্তি অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’
ওসি আরও বলেন, ‘আটককৃত দুজনসহ পলাতক একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’