দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই নারী দগ্ধ হয়েছেন।
রোববার (২০ এপ্রিল) ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে অটোরিকশাটি লক্ষ্য করে দুবৃর্ত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করায় এই ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি আগুন ধরে যায়। এসময় অগ্নিদগ্ধ হন লায়লা বেগম ও তার বোন ঝর্ণা বেগম। তারা রাউজানের ৫ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতরা সম্পর্কে বোন। সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী দগ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে কেন দুর্বৃত্তরা এই পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছিল তা খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে।
আরএ