দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের জুড়ী থেকে যুবলীগ নেতা মাসুক মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় শহরের ভবানীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক।
মাসুক জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামসু মিয়ার ছেলে। তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের করা মিছিলে অংশ নিয়েছিলেন এবং ৩ আগস্টের হামলায় সংশ্লিষ্ট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএইচ/