দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেজবুক পোস্টের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের ২ নেতার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- সমন্বয়ক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান।
দুর্বৃত্তদের হামলায় আহত গোবিপ্রবির সমন্বয়ক ও ছাত্রধিকার পরিষদের আহবায়ক মো.জসিম উদ্দিন বলেন, বিকেল ৪ টার দিকে গোপালগঞ্জ শহরে খাবার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে আমরা তিনজন বের হই। এসএম মডেল স্কুলের সামনে সড়কে পৌঁছালে ১০-১২ জন যুবক আমাদের ঘিরে ফেলে। এ সময় বলে জসিমকে তুই না? এই কথার পর তারা আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পিছন দিক থেকে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে। লোকজন ভিড় করলে চাঁদাবাজ আখ্যা দিয়ে বলে তোরা চাঁদাবাজি করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরহবি না, বের হলে তোদের খবর আছে। এসময় আমি ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান আহত হই। যারা হামলা চালিয়েছে তাদের চিনিনা। তবে গতকাল বৃহস্পতিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে।
জসিম ফেসবুক পোস্টের বিষয়ে বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কয়েকজন বহিরাগত আমার বিষয়ে খোঁজ-খবর নিতে থাকে । বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে পোস্ট দেই। সেখানে লিখেছিলাম ' জসিম কে তোদের বাপ নিউটন মোল্লাকে জিজ্ঞেস কর’। ওই ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। হাসপাতালে দেখতে গিয়েছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে । ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কে