দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলায় বিক্রির জন্য রাখা ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে এই মাংস জব্দ করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, ১ টি মাথা ও ৪ টি পা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এফএইচ/