দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে নাটকীয় বৈঠক ও কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে এই মশাল মিছিলটি বের হয়।
মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ জামিল আহমেদ সিয়াম, মোহাম্মদ সাগর, সহকারী প্রতিনিধি এহসান এলাহি রাতুল, মোহাম্মদ ইকরাম আলী, মোহাম্মদ আমির হোসেনসহ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে নাটক করা হয়েছে। তাই এখন আর এসি রুমে বসে বৈঠক করে কোনো সিদ্ধান্ত হবে না বরং সিদ্ধান্ত হবে রাজপথে। দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়িত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
/অ